ঢাকা | বঙ্গাব্দ

উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা : উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 3, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 66
উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা  : উত্তরায় ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার ছবির ক্যাপশন :
ad728
শহিদুল ইসলাম সাগর : রাস্তায় উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা করা  হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা।


 তিনি  বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে গত এক সপ্তাহে ট্রাফিক আইন অমান্য করায় তিনশ অধিক মামলা দেয়া হয়েছে । এই ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারেরও বেশি মামলা করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশের এ কর্মকর্তা ।


আজ সোমবার (১১ মে, ২০২৬) দুপুরে রাজধানীর এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


ঢাকা শহরকে আধুনিকায়ন করার জন্যই এমন উদ্যোগ গ্রহন করা  হয়েছে জানিয়ে ডিএমপি পুলিশ কমিশনার বলেন, ক্রসিং কিংবা উল্টোপথে যানবাহন চলাচল করলেই ডিজিটাল মামলা হবে। তবে এটি মূলত শাস্তি না, শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যই এমন ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।


মো. সরওয়ার বলেন, আপাতত আটটি পয়েন্ট ট্রাফিক সিগন্যাল লাইট লাগানো হয়েছে, পর্যায়ক্রমে আরো ৩০টির বেশি পয়েন্টে এই ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।


 গাড়ির মালিক ও চালকদের উদ্দেশ্য করে  মো: সরওয়ার বলেন,  যারা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটি)র সঠিক নম্বর প্লেট ব্যবহার করেনা তাদের বিরুদ্ধে আগামী দুই-এক দিনের মধ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 এয়ারপোর্টে সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক লাইট উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপি উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি-ট্রাফিক)সহ পুলিশের  বিভিন্ন পদমর্যাদা অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিম