ঢাকা | বঙ্গাব্দ

মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 27, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 5
মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন :
ad728
ঢাকা, ২৬ মার্চ, ২০২৬ (বাসস): মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষ্যে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে এটাই তাঁদের মধ্যে প্রথম সাক্ষাৎ।

সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও তাঁর সহধর্মিনী ড. রেবেকা সুলতানা। 

সাক্ষাৎকালে তাঁরা পরস্পর কুশল বিনিময় করেন এবং স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গৃহীত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় উভয়ই সস্তুষ্টি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় কৈশোরে তাঁর বঙ্গভবনে আগমনের কথা স্মরণ করে বিভিন্ন স্মৃতিচারণ করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও