ঢাকা | বঙ্গাব্দ

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের : টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশের মাটিতে যুব ফুটবল দল

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 23
বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের : টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশের মাটিতে যুব ফুটবল দল ছবির ক্যাপশন :
ad728
ঢাকা, ৪ এপ্রিল ২০২৬ (বাসস) :টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে আজ সন্ধ্যায় মালদ্বীপ থেকে দেশে ফিরেছে বাংলাদেশ যুব ফুটবল দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) কর্মকর্তারা।

এই ঐতিহাসিক বিজয়কে স্মরণীয় করে রাখতে, বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে বিমানবন্দর থেকে সরাসরি হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে সংবর্ধনা অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। 

এরপর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশ ৪-৩ গোলে হারায় ভারতকে। 

খেলোয়াড়দের সাফল্যের স্বীকৃতিস্বরূপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বাংলাদেশ যুব ফুটবল দলের জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছেন।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির

সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির