ঢাকা | বঙ্গাব্দ

নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিটে ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 12
নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিটে ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে ছবির ক্যাপশন :
ad728

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিটে ১৯ দিন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনার (মির্জা আব্বাস) অবস্থা কিছুটা উন্নতির দিকে। সকালে ভাবীর (মির্জা আব্বাসের সহধর্মিনী আফরোজা আব্বাস) সঙ্গে কথা হয়েছে। ধীরে ধীরে উনার অবস্থার উন্নতি হচ্ছে। আজকে (শুক্রবার) সকালে উনাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

রফিকুল ইসলাম বলেন, কেবিনেই চিকিৎসকরা উনাকে উন্নত ফিজিও থ্যারাপীর দেবেন। যেহেতু ব্রেইনের জটিল অস্ত্রোপচার হয়েছে। সেজন্য চিকিৎকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে, চালিয়ে যেতে হবে।

মির্জা আব্বাসের পরিবারে উনার পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান ডা. রফিক।

গত ১৫ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গত ১১ মার্চ রমজান মাসে ইফতারে সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধায়নে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোচার করা হয়। ৭২ ঘন্টার মধ্যে তাকে সিঙ্গাপুরে নেয়ার ব্যবস্থা করা হয়।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির

সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির