ঢাকা | বঙ্গাব্দ

শিক্ষকদের দাবিদাওয়ার বিষয়টি সরকার দেখবে, কিন্তু ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না:শিক্ষামন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 28
শিক্ষকদের দাবিদাওয়ার বিষয়টি সরকার দেখবে, কিন্তু ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না:শিক্ষামন্ত্রী ছবির ক্যাপশন :
ad728

শিক্ষকদের দাবিদাওয়ার বিষয়টি সরকার দেখবে, কিন্তু ক্লাসরুম ছেড়ে রাজপথ দখল করে আন্দোলন করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, ‘আপনারা ক্লাসরুমে শিক্ষকতা করবেন। ক্লাসরুম ছেড়ে আন্দোলন করবেন, এটা তো হতে পারে না।

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সঙ্গে অগ্রাধিকার নির্ধারণী বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এ কথা বলেন।

এহসানুল হক মিলন বলেন, ‘দাবিদাওয়া যেভাবে আসার কথা, সেভাবেই আসবে এবং সরকার তা সমাধান করবে। এমন তো না আমরা অ্যাড্রেস করছি না, আমরা করব। কিন্তু রাজপথ দখল করে তো দাবিদাওয়া আদায় করার কোনো প্রয়োজন নেই।

‘কারণ, আমরা বুঝি কোনটা দিতে হবে, কোনটা দিতে হবে না।’ উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

এহসানুল হক মিলন বলেন, অতীতে অনেক কিছুই ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। পরীক্ষা বাতিল করা বা অটো পাস দেওয়া কখনোই কাম্য ছিল না।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে