ঢাকা | বঙ্গাব্দ

ফ্যাসিস্টদের যাতে বাংলাদেশে আর পুণরুত্থান না হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে :জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 89
ফ্যাসিস্টদের যাতে বাংলাদেশে আর পুণরুত্থান না হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে :জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন ছবির ক্যাপশন :
ad728

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ফ্যাসিস্টদের যাতে বাংলাদেশে আর পুণরুত্থান না হয় সে বিষয়ে সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহŸান জানান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, সরকারের সমালোচনা করতে বিরোধী দলকে সব বিষয়ে ছাড় দেওয়া হবে। আমরা আশা করবো, বিরোধী দল সরকারের সকল গঠনমূলক কর্মকান্ডে সহায়তা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি ও ঐক্যবদ্ধ সংসদ দেখতে চান বলেও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

এর আগে, জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদের স্মরণে এক মিনিট দাড়িয়ে থেকে নীরবতা পালন করেন। এরপরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ।

এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামালও জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন