ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 11, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 50
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল ছবির ক্যাপশন :
ad728

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভিসি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। 


রবিবার (১৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়ালকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ পদে নিয়োগ দেয়া হয়েছে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে ততদিন পর্যন্ত সরকারের সচিব পদমর্যাদা ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। এ নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।


প্রসঙ্গত, ড.এস এম আব্দুল আওয়াল খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে ২০০৪ সালে স্নাতক, ২০০৯ সালে বেলজিয়ামের ক্যাথলিক ইউনিভার্সিটি অব লিউভেন থেকে আণবিক জীব বিজ্ঞানে মাস্টার্স এবং ২০১৫ সালে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের চার্চিল কলেজ থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।


এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে-এ দুই বছর পোস্টডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন। উল্লেখ্য, তিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে কর্তৃক আয়োজিত Beahrs Environmental Leadership প্রোগ্রামের একজন outstanding  অ্যালামনাই হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে দুই বছর রিসার্স সাইনটিস্ট হিসেবে জিন (অ্যালিল) অনুসন্ধান প্রকল্পে কাজ করেন। তিনি এই প্রকল্পে কম্পিউটেশনাল বায়োলজি ও ডাটা সাইন্স পদ্ধতি ব্যবহার করে  জোয়ার (sorghum)-এর উচ্চ ফলনশীল ও খরা-সহনশীল একটি জাত উদ্ভাবনে ভূমিকা রাখেন। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল আফ্রিকার দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।



প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্ট

মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শর্ট