ঢাকা | বঙ্গাব্দ

মানবিকতার দৃষ্টান্ত স্থাপন: উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 16, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 11
মানবিকতার দৃষ্টান্ত স্থাপন: উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবির ক্যাপশন :
ad728
রাজধানীর ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধ দোকানপাট ও স্থাপনা। মগবাজারে এ অভিযানের মুখে পড়ে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারান ৮০ বছর ঊর্ধ্ব বৃদ্ধ নাঈমুদ্দিন।

‘এই দোকান উচ্ছেদ হবে না’ শিরোনামে সময়ের আলো-তে একটি মানবিক প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

পরবর্তীতে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি ‘আমরা বিএনপি পরিবার’-কে বৃদ্ধ নাঈমুদ্দিনের স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় গঠিত আমরা বিএনপি পরিবার-এর সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা ১১টা ১৩ মিনিটে প্রধানমন্ত্রী নিজে নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। এ সময় তিনি আজীবন পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন।

বর্তমানে বৃদ্ধ নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করা হয়েছে। তার বর্তমান অবস্থানের কাছাকাছি, রাজধানীর মগবাজারেই স্থায়ী বাসস্থানসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, একটি মানবিক প্রতিবেদন থেকেই শুরু হওয়া এই উদ্যোগ এখন রূপ নিয়েছে মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্তে।


প্রতিবেদকের তথ্য
কামরুল হাসান মজুমদার

কামরুল হাসান মজুমদার

সর্বশেষ সংবাদ
সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির

সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির